শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭
জেলায় ১’শ ৬৪টি মন্ডপে দুর্গাপূজা

পুলিশ সুপারের সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ অক্টোবর ২০২৬ ০৫:৫৭ অপরাহ্ন
পুলিশ সুপারের সাথে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের বিনিময় সভা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শ্রী কমল ত্রিবেদী, সদস্য সচিব তরুণ কুমার সাহাসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন বর্মণ, শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দাস, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সাহা,  পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সভাপতি অপূর্ব সরকার, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন মন্দিরের সম্পাদক স্বপন ঘোষ প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন, পুলিশী টহল ব্যবস্থা থাকার কথা জানান পুলিশ সুপার। এছাড়া জেলায় দূর্গাপূজা উদযাপনে শান্তি-শৃংখলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা। আগামী ১৬ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। এবার জেলার ৫টি উপজেলার ১’শ ৬৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা শোভা পাবে।