শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

৪১৩ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম ফ্লাইট

WP Import ০৯ মে ২০২৪ ০৭:২২ অপরাহ্ন জাতীয়
WP Import ০৯ মে ২০২৪ ০৭:২২ অপরাহ্ন

৪১৩ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম ফ্লাইট

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হজযাত্রীদের সৌদি আবর নিয়ে যেতে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ৪১৩ হজযাত্রী। বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে প্রথম হজ ফ্লাইট। এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌরি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রীর পরিবহন করবে। হজের আগে ৯ মে থেকে ১০ জুন চালু থাকবে ফ্লাইট। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, বৃহস্পতিবার প্রথম দিনে সাতটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট দুই হাজার ৭৮৫ জন হজযাত্রীর। তবে রাত দুইটা পর্যন্ত টিকিট বুক করেননি আট শতাংশ হজযাত্রী। ভিসাসহ নানা জটিলতায় প্রথম দিনে সৌদিতে যাচ্ছেন না তারা।
চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন।