মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৭

সিংড়ায় সাংবাদিক ও সাহিত্যিক উৎসব

WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন নাটোর
WP Import ২২ অক্টোবর ২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন

সিংড়ায় সাংবাদিক ও সাহিত্যিক উৎসব

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সম্মানিত সভাপতি এমরান আলী রানার সভাপতিত্বে ২১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক ও সাহিত্যিক উৎসব। অনুষ্ঠানে সভাপতি সাহেব সাংবাদিক এবং লেখকদের সমাজের অসংগতির দিকগুলো তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করেন।
নাটোর জেলা সিংড়া উপজেলার তিসিখালী ঘাসি দেওয়ান পিরের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে ছড়াকার মাহবুব-এ-খোদা, আবুল হোসেন, আইয়ুব হোসাইন, মাহবুব মান্নান, আজাহার আলীসহ অর্ধশত কলমযোদ্ধা উপস্থিত ছিলেন।