শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

গোবিন্দগঞ্জে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন

WP Import ২০ এপ্রিল ২০২৩ ০২:১০ অপরাহ্ন রংপুর
WP Import ২০ এপ্রিল ২০২৩ ০২:১০ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন
গোবিন্দগঞ্জে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন

গোবিন্দগঞ্জে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে গাইবান্ধা জেলা পুলিশ। দূরপাল্লার গাড়ীর চালক, হেলপার ও যাত্রীদের মানসিক রিফ্রেসের জন্য হাতমুখ ধোয়া এবং চা পানের ব্যবস্থা রাখা হয়েছে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জে জেলা পুলিশ সুপার কামাল হোসেন এ রিফ্রেস ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত এক আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সি-সার্কেল উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ মোটর মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।