সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

নাটোরের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:১৬ অপরাহ্ন নাটোর
WP Import ১০ অক্টোবর ২০২৩ ০৭:১৬ অপরাহ্ন

নাটোরের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওসমান গনি’র মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ওসমান গনি (৫২) উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে। মামলার সূত্রে জানা যায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার মৃত ইসমাইল মৃধার ছেলে ওসমান গনির সাথে বহু বছর আগে বিয়ে হয় একই জেলার সিংড়া উপলোর উত্তর খাজুরিয়া এলাকার মৃত আদব আলীর মেয়ে রোকেয়া বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি করে আসছিলেন ওসমান গনি। রোকেয়া বেগমের পরিবারের সদস্যরা যৌতুকের টাকা দিতে অপারগতা জানালে ২০১৩ সালের ২১ আগস্ট দিবাগত রাতে রোকেয়া বেগমের গলায় শাঁড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ওসমান। এঘটনায় পরের দিন নিহত রোকেয়া বেগমের বড় ভাই ফেলু বাদি হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।