মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৭

নাটোরে আম বাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

WP Import ০৫ অক্টোবর ২০২৩ ০৭:০১ অপরাহ্ন নাটোর
WP Import ০৫ অক্টোবর ২০২৩ ০৭:০১ অপরাহ্ন

নাটোরে আম বাগান থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ার এক আম বাগান থেকে মাহফুজ আহমেদ (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুজ উপজেলার চকগোয়াস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। বৃহম্পতিবার সকালে উপজেলার জামনগর দেবনগর এলাকার এক আম বাগান থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহম্পতিবার সকালে উপজেলার জামনগর এলাকার দেবনগর এলাকার একটি আম বাগানে এক অটোরিকশা চালকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথায় রক্তাক্ত অবস্থায় মাহফুজের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কাজ শুরু করেছে।