শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

পঞ্চগড়ে সাংবাদিক অবরুদ্ধ ॥ হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ

WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৪:০৩ অপরাহ্ন রংপুর
WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৪:০৩ অপরাহ্ন
পঞ্চগড়ে সাংবাদিক অবরুদ্ধ ॥ হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ
পঞ্চগড়ে সাংবাদিক অবরুদ্ধ ॥ হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ

পঞ্চগড়ে সাংবাদিক অবরুদ্ধ ॥ হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগ

পঞ্চগড়ে দুই সাংবাদিককে অবরুদ্ধ করে লাঞ্ছিত ও হেনস্তার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে আটোয়ারী উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার রিপোর্টার সিদ্ধার্থ কর্মকার ও চ্যানেল এস এর রিপোর্টার আব্দুর রউফ। এ সময় টিভির রিপোর্টারের সহায়তায় পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানায় ৬ জনের নাম উল্লেখ করে বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার। মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলা অফিসে যাওয়ার পথে রেজিস্ট্রি অফিসের সামনে এক কর্মচারীকে অভিযোগ আছে ফিরে আসে সাব-রেজিস্ট্রারের সাক্ষাৎ করব জানায় ৫ সাংবাদিক। পরে অফিস চত্তরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান সটকে পড়েন অফিস থেকে। আড়াল থেকে তার নির্দেশে সিদ্ধার্থ কর্মকার ও সাংবাদিক আব্দুর রউফের উপর অতর্কিত হামলা করেন জিয়ারুল, নাসিরুল, গোলাম উদ্দিন, জাহেদুল, রুস্তম, মিনারুল, আব্দুল সহ মিজানুরের কতিপয় অনুসারীরা। এসময় তাদেরকে লাঞ্ছিত করা সহ জোর করে আটকে রাখা হয় একটি রুমে।পরে থানা পুলিশের সহযোগীতায় তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার ও আব্দুর রউফ জানান, আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানতে রেজিস্ট্রার অফিসে গেলে কোন কিছু বুঝার আগেই তারা আমাদের লাঞ্চিত করার পাশাপাশি অবরুদ্ধ করে রাখে। এ ঘটনার পর সাব রেজিষ্টার মিজানুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন সাংবাদিক বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।