শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাটোরে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

WP Import ০৬ এপ্রিল ২০২৩ ০৪:০৪ অপরাহ্ন নাটোর
WP Import ০৬ এপ্রিল ২০২৩ ০৪:০৪ অপরাহ্ন
নাটোরে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
নাটোরে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নাটোরে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নাটোরের নবাগত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)দের সাথে সাংবাদিকদের মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নাছের ভূঁঞা। তিনি বলেন, নাটোরে যোগদানের পর এটা আমার প্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, আমি যেন আপনাদের সাথে নিয়ে সুনামের সহিত কাজ করতে পারি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান সহ মোহনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি রাশেদুল ইসলাম এবং নাটোর ইউনিক প্রেসক্লাব, নাটোর প্রেসক্লাব ও ইউনাইটেড প্রেসক্লাবের সদস্যবৃন্দ।