সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুসহ গ্রেফতার ২

WP Import ০৫ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন নাটোর
WP Import ০৫ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন
নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুসহ গ্রেফতার ২
নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুসহ গ্রেফতার ২

নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুসহ গ্রেফতার ২

নাটোরে আওয়ামীলীগের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে টাঙ্গাইল জেলা থেকে নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বাচ্চুকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একই মামলায় রাতে এনএস কলেজের সাবেক জিএস জহির উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারের পর নাটোর সদর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তাদের দুইজনকে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বির“দ্ধে নাটোর পৌর আওয়ামী লীগের শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয় থেকে এক শান্তি মিছিল বের করে উপশহর মাঠে যাওয়ার সময় পুলিশী বাধায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সমাবেশ করার সময় বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহীদুল ইসলাম বাচ্চু সমাবেশ লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এছাড়া বিএনপির অন্য নেতাকর্মীরা লোহার রড, চাইনিস কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক র“হুল আমিন বিপ্লব ও শহর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্বল আহত হন। এছাড়া তাদের ছোঁড়া ইটের আঘাতে অনেক নেতাকর্মী আহত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।