শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

বাগাতিপাড়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

নাটোর প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ০৫:২০ অপরাহ্ন নাটোর
নাটোর প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ০৫:২০ অপরাহ্ন
বাগাতিপাড়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার দয়ারাপুর ইউনিয়নের কলাবড়িয়া (সোনাপুর) গ্রামে এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খোরশেদ আলমের ছেলে একাববর (৫৩)কে গাঁজাসহ আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে দাবি কর্মকর্তাদের। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাববরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দ করা গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোর কার্যালয় এর পরিদর্শক মাহবুবুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারও কাছে মাদক সংক্রান্ত তথ্য থাকলে তা প্রশাসনকে জানাতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।