শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণ শুনানী

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪১ অপরাহ্ন রংপুর
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণ শুনানী
গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণ শুনানী

গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণ শুনানী

‘বিনা খরচে নিন আইনি সেবা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই সহায়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিগ্যাল এইড এর আয়োজনে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণ শুনানী অনুুষ্ঠিত হয়েছে। আদমপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাঁওতাল পল্লীতে অনুুষ্ঠিত শুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন, সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওপেন্দ্রনাথ দাস। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী জজ ওবাইদুল হক রুমি’র সঞ্চালনায় অন্যান্য অতিথি ও প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যবৃন্দ।