সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

বাগাতিপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা

WP Import ০৭ জুন ২০২৩ ০৬:১৬ অপরাহ্ন নাটোর
WP Import ০৭ জুন ২০২৩ ০৬:১৬ অপরাহ্ন
বাগাতিপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা
বাগাতিপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা

বাগাতিপাড়ায় স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজনে স্বাভাবিক প্রসব সেবা অবহিতকরণ কর্মশালা হয়েছে। এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নাটোর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহফুজা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল। প্রধান অতিথি বলেন, স্বাভাবিক প্রসব সেবা অবহিত অবহিতকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। একই সাথে বাল্যবিবাহ রোধ করতে পারলে স্বাভাবিক প্রসব সেবা আরো বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক এনামুল হক, বাগাতিপাড়া সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।