শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

নাটোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

নাটোর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
নাটোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

নাটোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাটোর শহরের মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর রানী ভবনের রাজবাড়ী প্রাঙ্গনে উন্মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপরে বিভিন্ন নৃত্য গীত বাদ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী উন্মুক্ত মঞ্চের পেছনেই জেলা প্রশাসনের আয়োজনে পান্তা পরিবেশন করা হয়। এছাড়াও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রাঙ্গনেও পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল,জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়েরসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকল উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।