শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৬ এপ্রিল ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৬ এপ্রিল ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকেকে সাবেক হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য দেন সমন্বয়কারী ও দলীয় মুখপাত্র বার্নাবাস টুডু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফরুল ইসলাম প্রধান, স্বপন শেখ, আতাউর রহমান সাবু প্রমুখ। 

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকার আদিবাসী সাঁওতাল বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাণের দাবি আদায়ে গঠিত হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এই কমিটির সভাপতি হন ডা. ফিলিমন বাসকে। কিন্তু সংগঠনকে ব্যবহার করে তিনি সাঁওতাল বাঙালিদের স্বার্থের বিপরীতে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। কোনো বড় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দ্বন্দ্বকে কেন্দ্র করে সাবেক সভাপতি ফিলিমন বাসকে তার পকেট কমিটি জীবিত করতে তৃতীয় দফায় আবারো নিজেকে সভাপতি দেখিয়ে কর্মসূচি পালন করে, যা এ আন্দোলন সংগ্রামকে ব্যাহত করবে বলে সকল জনগোষ্ঠী মনে করছি। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা তাকে এহেন অনৈতিক স্বেচ্ছাচারি ও সংগঠনের স্বার্থপরিপন্থী একক মনগড়া থেকে সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার আহবান জানান। তাকে জনগোষ্ঠী সকল হিসাব নিকাশ প্রদান করে জনগণের সম্মিলিত উদ্যোগ হওয়ার অনুরোধ জানায়, পাশাপাশি সাহেবগঞ্জ সংগ্রাম কমিটির ন্যায়সংগত অধিকার আদায়ের আন্দোলনে জড়িত সকল ব্যক্তি প্রতিষ্ঠানসহ দেশ বিদেশের বিভিন্ন সংস্থাকে ডা. ফিলিমন বাসকের গণবিরোধী কর্মকাণ্ডের সহযোগিতা না করার অনুরোধ জানানো হয়।