শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিচূড়ান্ত

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন
এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিচূড়ান্ত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।পূর্বের ধারাবাহিকতায় এবারও সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কড়া নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুব শিগগিরই শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার বিস্তারিত সময়সূচি বা রুটিন প্রকাশ করা হবে। এছাড়া প্রতিবছরের মতো এবারও পরীক্ষার চলাকালীন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরবর্তী নির্দেশনা ও রুটিন সংগ্রহ করতে পারবেন।