শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চুয়াডাঙ্গা জেলার মানবিক ১৩ দফা দাবি তুলে ধরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা নাগরিক কমিটি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা শহরের ওভার পাস দ্রুত নির্মাণ, সদর হাসপাতালকে ২৫০ বেডে উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি রোধ, মাথাভাঙ্গা নদীর দখল দূষণ রোধ, শহরের ফুটপাত অবৈধ দখল মুক্তকরণ, দর্শনায় ও জীবননগরে আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপন, জেলা পরিষদের লাল ভবনকে স্বাধীনতা ভবন ঘোষণা, আবুল হোসেন লাইব্রেরী ও শ্রীমন্ত টাউন হলকে চুয়াডাঙ্গা পৌরসভার অবৈধ দখল মুক্তকরণ, জেলা মডেল মসজিদ সড়ক নামাজী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্তকরণ এবং জীবননগরের পাথিলা কৃষি ফার্মে কৃষি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত উন্নত চুয়াডাঙ্গা গড়ার দাবি জানান বক্তারা। বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেন, সদস্য সচিব অধ্যাপক শেখ সেলিম, সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, অ্যাডভোকেট কাইজার হোসেন জোয়ার্দার শিল্পী, মিলন বিশ্বাস, শফিকুর রহমান, জাহানারা খাতুনসহ অন্যরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও ভূক্তভোগীরা অংশ নেয়।