শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

গাইবান্ধায় কালবৈশাখীতে বিভিন্ন ফসলের ক্ষতি ॥ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত

গাইবান্ধা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
গাইবান্ধায় কালবৈশাখীতে বিভিন্ন ফসলের ক্ষতি ॥ শতাধিক ঘর-বাড়ী বিধ্বস্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জেসহ জেলার ৭ উপজেলায় কাল বৈশাখী ঝড়ে বিভিন্ন মৌসুমী ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। ঝড়ে ধানসহ ৩শ’৫৬ হেক্টর জমির বিভিন্ন মৌসুমী ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ২’শ ১২ হেক্টর জমির বোরো ধান, ১৯.৫০ হেক্টর জমির ভূট্টা, ৮১ হেক্টর জমির শাক-সবজি, ৩৫ হেক্টর জমির ভট্টা, ৮ হেক্টর জমির আউষ বীজ তলা এবং ০৫ হেক্টর জমির কলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কোচাশহরম, মহিমাগঞ্জ, সাপমাড়া, কামরদহসহ বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে ঝড়ে ধান ভূটাসহ চলতি মৌসুমের বিভিন্ন ফসল ও বিধ্বস্ত ঘরবাড়ীর ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছেন স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগ।