বিজ’র উদ্যোগে উপকারভোগীদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির উদ্যোগে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির অফিস ভুক্ত এক হাজার জন উপকার ভোগীদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ১০ মে (রবিবার) ধাপেরহাট শাখার কার্যালয় থেকে বিজ সমিতির অফিস ভুক্ত উপকারভোগীদের মাঝে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী শাখার কমপ্লিয়িন্স অফিসার আহসান হাবীব। অনুষ্ঠানে সমিতি অফিসের উপকারভোগীদের মাঝে পারিবারিক পুষ্টির চাহিদা ও শাক-সবজির গুরুত্ব তুলে ধরেন। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক, চাল কুমড়া, ঝিঙে, ঢেঁড়স, বরবটি বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী বিজ এনজিও শিক্ষা ও সামাজিক সুরক্ষা ম্যানেজার আনোয়ার জাহিদ এবং সার্বিক তত্ত্বধানে ছিলেন উক্ত কর্মসূচির আঃ লতিফ ও তপন কুমার সরকার।