শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

নওগাঁয় বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে

নওগাঁ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০৫:২২ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০৫:২২ অপরাহ্ন
নওগাঁয় বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে

নওগাঁয় জেলা পর্যায়ে আভ্যন্তরীণ বোরো মওসুমে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নওগাঁ জেলা খাদ্য বিভাগ মঙ্গলবার বিকেলে এক আনুষ্ঠানিকতার আয়োজন করে। নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। জেলা প্রশাসক নওগাঁ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বোরো সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, সদর উপজেলার নির্বাহী অফিসার মেঃ শাহীন মাহমুদ,  জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোঃ মোতালেব হোসেন এবং কৃষক শবনম মোস্তারী মুক্তি। খাদ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক চলতি বোরো মওসুমে সেদ্ধ চাল প্রতি কে জি ৪৯ টাকা হিসেবে ৫০,৭৯৬ মেট্রিক টন, আতব চাল প্রতি কে জি ৪৮ টাকা হিসেবে৫,৯৫৩ মেট্রিক টন, ধান প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ২০,২১৮ মেট্রিক টন এবং গম প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ৩,১৪৩ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।