সদর এমপির উদ্যোগে অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ
পবিত্র ঈদুল আজহার ২য় দিন ২৯ মে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল’র উদ্যোগে ৪ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শাহনেমতুল্লাহ কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে মোট ৬৫টি গরু কোরবানি করা হয় এবং প্রতিটি পরিবারের মাঝে ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান,
জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আমীর মাওলানা আবু জার গিফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানবিক এ উদ্যোগে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে উৎসাহ লক্ষ্য করা যায় এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় জামায়াতের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল’র উদ্যোগে ঈদ উপহার হিসেবে অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ টাকা বিতরন করা হয়।