সোমবার, আগস্ট ১৭, ২০২৭

ভোলাহাটে পুলিশের অভিযানে ৩ শতাধিক ভারতীয় চোরাই ফোন উদ্ধার-গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
ভোলাহাটে পুলিশের অভিযানে ৩ শতাধিক ভারতীয় চোরাই ফোন উদ্ধার-গ্রেফতার এক


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলাহাট থানার জাদুনগর গ্রাম থেকে ৩ শতাধিক ভারতীয় চোরাই ফোন উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতারকৃত নারী হচ্ছে, জেলার ভোলাহাট থানার জাদুনগর গ্রামের মনজুর হোসেন এর স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৫)। ভোলাহাট থানা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগষ্ট (শুক্রবার দিবাগত রাত) রাত্রি অনুমান ৩টার দিকে ভোলাহাট উপজেলার জাদুনগর গ্রামের মৃত রুস্তম আলী এর ছেলে মোঃ মঞ্জুর হোসেন (২৭)এর বসত বাড়িতে অভিযান চালায় ভোলাহাট থানা পুলিশ। এসময় মাটির শয়ন কক্ষে একটি নীল রঙের বড় প্লাস্টিক বস্তায় রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৩১০ টি (তিনশত দশটি) ভারতীয় পুরাতন চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় এই অপরাধে জড়িত থাকার অভিযোগে ভোলাহাট থানার জাদুনগর গ্রামের মনজুর হোসেন এর স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য- ১৮ লক্ষ ৬০ হাজার টাকা। এঘটনায় ভোরাহাট থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।