শনিবার, আগস্ট ২২, ২০২৭

নওগাঁয় ৩৫ হাজার আমন চাষীদের আড়াই কোটি টাকার প্রণোদনা বিতরণ

নওগাঁ প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
নওগাঁয় ৩৫ হাজার আমন চাষীদের আড়াই কোটি টাকার প্রণোদনা বিতরণ

নওগাঁ জেলায় ৩৫ হাজার প্রান্তিক আমন চাষীদের ২ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকার সরকারি প্রণোদনা প্রদান করা হয়েছে। চলতি আমন মওসুমে জেলার ১১টি উপ জেলায় ৩৫ হজার কৃষককে বিনা মূল্যে ২ কোটি ৫৫ লক্ষ ৫০ হজার টাকা মূল্যের কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নওগাঁ সূত্র অনুযায়ী চলতি খরিপ-২/২০২৬-২০২৭ রোপা আমন চাষে উপজেলা ভিত্তিক প্রণোদনাপ্ত আমন চাষীদের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২ হাজর ১শ জন, রানীনগর উপজেলায় ৩ হাজার জন, আত্রাই উপজেলায় ১ হাজর ৮শ জন, বদলগাছী উপজেলায় ২ হাজার ৬শ জন, মহাদেবপুর উপজেলায় ৫ হাজার জন, পত্নীতলা উপজেলায় ৪ হাজার ১শ জন, ধামইরহাট উপজেলায় ৩ হাজার ৮শ জন, সাপাহার উপজেলায় ২ হাজার জন, পোরশা উপজেলায় ২ হাজার ৫শ জন, মান্দা উপজেলায় ৩ হাজার জন এবং নিয়ামতপুর উপজেলায় ৫ হাজার ১শ জন। প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৩৫০ টাকা মূল্যের ৫ কেজি বীজ, ১৯০ টাকা মূল্যের ১০ কেজি ডিএপি সার এবং ১৯০ টাকা মূল্যের ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে প্রত্যেক কৃষককে ৭৩০ টাকা মূল্যের বীজ ও সার দেয়া হয়েছে। সেই হিসেবে ৩৫ হাজার কৃষককে প্রদানকৃত প্রণোদনার সর্বমোট আর্থিক মূল্য ২ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মোঃ মনজুর হোসেন বলেছেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকদের কল্যানে যথেষ্ট আন্তরিক। প্রান্তিক কৃষকরা যাতে আমন ধান উৎপাদন করে লাভবান হতে পারেন এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারিভাবে তাদের এই প্রণোদনা দেয়া হয়েছে।