শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ আটক-২ ॥ পলাতক-২

নিজস্ব প্রতিনিধি ॥ ৩০ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ৩০ আগস্ট ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ আটক-২ ॥ পলাতক-২

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ ২ জন মাদক কারবারী আটক হয়েছে। এসব অভিযানে ২ মাদক কারবারী পালিয়ে যায়। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৯ আগষ্ট) জেলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকার বটতলাহাট, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকা এবং বটতলাহাট গরুহাট এলাকায় অভিযান চালায় ডিএনসি সদস্যরা। ডিএনসির অভিযানে আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড এর - জয়নগর বটতলাহাট এলাকার মো: মিনাউর রহমানের স্ত্রী ও মো: সাদেকুল ইসলামের মেয়ে মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এর জয়নগর মীরপাড়ার মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ রাজু আহম্মেদ (৪০)।


পলাতক কারবারীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড এর জয়নগর বটতলাহাট এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে মো: মিনাউর রহমান (৪১) (মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপির স্বামী) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকার মো: জাহাঙ্গীরের স্ত্রী মোসা: পলি বেগম (৪১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো পৃথক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংম হিসেবে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ওয়ার্ড নং-০৬ জয়নগর বটতলাহাট এলাকায় অভিযান চালায় ডিএনসি সদস্যরা।


এসময় ৩৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৩৮ হাজার ৫’শ টাকা উদ্ধারসহ মাদক কারবারী মোসাঃ শামীম আরা মোস্তাফি হ্যাপি (৩৬) কে গ্রেফতার করা হয়। তবে অভিযানকালে শামীম আরা মোস্তাফি হ্যাপির স্বামী মো: মিনাউর রহমান পালিয়ে যায়। এঘটনায় আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অপর এক অভিযানে শনিবার দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঠাকুর পালশা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় ডিএনসি দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোসা: পলি বেগম (৪১) পালিয়ে যায়। এঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে দুপুর আড়াইটার দিকে অপর এক অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ওয়ার্ড নং-০৬ জয়নগর বটতলাহাট গরুহাট এলাকায়। এসময় ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (৪০) কে আটক করা হয়। এঘটনায় ডিএনসি উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।