শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

পোরশার নিতপুর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

নাহিদ-পোরশা প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন সারাদেশ
নাহিদ-পোরশা প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
পোরশার নিতপুর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন নিতপুর বিওপির সদস্যরা। আটককৃতরা হচ্ছে, পোরশা উপজেলার নিতপুর পশ্চিম রঘুনাথপুর গ্রামের আতাউর ইসলামের ছেলে মোঃ মারুফ হোসেন (২২) এবং সাপাহার থানার কালাইবাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২২)। ১৬ বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার নিতপুর কাটাপুকুর বাজারের পশ্চিম পাশে গোলাম মোস্তফার আম বাগানের ভিতর থেকে ১১৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। ১৬ বিজিবি কোম্পানী নিতপুর ক্যাম্পের সুবেদার সেখ আব্দুল জব্বার জানান, শনিবার  রাত আনুমানিক সারে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার সেখ আব্দুল জব্বার আলী এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নিতপুর বিওপির ২ কিলোমিটার উত্তরে সীমান্ত মেইন পিলার ২৩০ হতে ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর কাঁটাপুকুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১৩০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত মালামালের মুল্য আনুমানিক ১৬ হাজার ৯৫০ টাকা। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্যসহ আটককৃতদের পোরশা থানায় হস্তান্তর করা রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।