শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

নওগাঁয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নারী সমাবেশ

নওগাঁ প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৭ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৭ অপরাহ্ন
নওগাঁয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নারী সমাবেশ

নওগাঁয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা তথ্য অফিস এর আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় শহরের শাহিন ইসলামী স্কুল মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা তথ্য অফিস নওগাঁ এই নারী সমাবেশ আয়োজন করে। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এবং নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মমিন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ বোরহান আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহিন স্কুলের অধ্যক্ষ মোঃ রেজাউল ইসলাম। সমাবেশে নারীর অধিকার, ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন বিষয়, সমাজ থেকে মাদক নির্মূল ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীদের আরও সচেতন ও আত্মনির্ভরশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোচকবৃন্দ। বক্তারা বলেন, নারীদের সচেতন ও সোচ্চার ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।