শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন সারাদেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন
নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) নিয়ামতপুর থানার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মান্দা (সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এসময় নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ভীম চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক ডালিম চন্দ্র বর্মনসহ উপজেলার আটটি ইউনিয়নের ৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।