বুধবার, অক্টোবর ২১, ২০২৭

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১২ ॥ আহত অন্তত ৩০

নাটোর প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১২ ॥ আহত অন্তত ৩০

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতদের মধ্যে শরীয়তপুরে তিনজন, রাজশাহীর দুইজন, একজন পটুয়াখালীর এবং একজন ফরিদপুরের বলে জানিয়েছেন পুলিশ সুপার। মঙ্গলবার ভোর সোয়া ৪টায় উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম বলেন, ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর এলাকায় একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। নাটোর  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিক, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া পুলিশ ফাঁড়ির এস.আই শামীম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সাংবাদিকদের জানান, এ দূর্ঘটনায় ১২ জনই মারা গেছেন। তাদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় আছে।” নিহতদের মধ্যে একজন ট্রাকটির চালক, অন্যরা বাসের যাত্রী। এর মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। তাদের মধ্যে ১০ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। মৃতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুস সামাদ ফকির (৭০), জুয়েল (৪০), সালাম মোল্লা (৪৬), কাশেম (৩৫), শাহীন (৩২), শহিদুল ইসলাম (৪৫), রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু তাছফিয়া (৮), দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক ঝিনাইদহ সদর উপজেলার আবুল কালাম (৫৬) এবং বাসের চালক রাজশাহীর গোদাগাড়ী এলাকার বাসিন্দা মো. সোহেল রানা (৪০)। জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।