রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

নাটোরে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উদ্বুদ্ধকরন সেমিনার

নাটোর জেলা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন নাটোর
নাটোর জেলা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন
নাটোরে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার উদ্বুদ্ধকরন সেমিনার

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, বৃত্তি, কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা নিয়ে নাটোরে অনুষ্ঠিত হয়েছে উদ্বুদ্ধকরন সেমিনার। শিক্ষার্থী ও তরুণদের বিদেশে উচ্চশিক্ষা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবন গঠনে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে বাংলা টু কোরিয়ান একাডেমির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টু কোরিয়ান একাডেমির সিইও মো. নুর আলম মোল্লা। এসময় একাডেমির জেনারেল ম্যানেজার শাকিল মাহমুদ, জিএম এইচআর মাসুদ আলম, ডিজিএম জাহিদুল ইসলাম ও একাডেমি  পরিচালক ওলি আহমেদ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদেরও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ ও স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত তথ্য না জানায় সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারছে না। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি প্রাপ্তির প্রক্রিয়া, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানমূলক দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সঠিক তথ্য, ভাষাগত দক্ষতা, পরিকল্পনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সেমিনার শিক্ষার্থী ও তরুণদের নতুন সম্ভাবনা সম্পর্কে জানতে এবং ভবিষ্যৎ গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।