রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

শিবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ ও পথসভা

নিজস্ব প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন
শিবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ ও পথসভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিনগর ইংলিশ মোড় এলাকায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের মাঝে মাদকের ক্ষতিকর দিক, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক নির্মূলে জনসাধারণের করণীয় তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোথাও মাদক কেনাবেচা বা মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। পথসভায় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নিজ নিজ অবস্থান থেকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকার করেন। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।