চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় মোঃ আল মামুন তুষার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের থানতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আল মামুন তুষার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর (তেঁতুলতলা) গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। রবিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহরিয়ার পারভেজ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ মেসবাউল হকের বসতবাড়ির আনুমানিক ১০০ গজ উত্তরে একটি আমবাগান থেকে মোঃ আল মামুন তুষারকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আল মামুন তুষারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।