বেরোবি শিক্ষার্থী অভি সড়ক দুর্ঘটনায় নিহত ॥ ক্যাম্পাসে শোক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম অফিক হাসান অভি। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অভির বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায় বলে জানা গেছে। এদিকে, শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফিন ইনজামিন বলেন, “তিনি আমাদের সিনিয়র ভাই ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর এমন অকাল মৃত্যুতে পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।