গোমস্তাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ
গোমস্তাপুরে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ
২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ ২০২৪-২৫ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভুমি কৃষ্ণ চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, গানিউল হক, রইসউদ্দিন, আল ফুয়াদ, আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ যে, প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি গ্রীষ্মকালীন মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, ১০ জন কৃষক গ্রুপ করে মোট ১১৫ জন কৃষকদের মাঝে তা বিতরণ করা হয়।