রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রহনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে রহনপুর নতুন ঢাকা কোচ টার্মিনাল চত্বরে ৬নং ওয়ার্ডের সেক্রেটারি আজমগীর মাস্টারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড: মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন,

চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর শাখার আমির প্রভাষক মনিরুজ্জামান ডাবলু, বাংলাদেশ সড়ক পরিবহন বাস, ট্রাক, লরি ও শ্রমিক ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি ফোরামের সভাপতি আব্দুল গনি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ আরো অন্যরা। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।