শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

WP Import ১৪ মার্চ ২০২৫ ০৪:০০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৪ মার্চ ২০২৫ ০৪:০০ অপরাহ্ন
রহনপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার
রহনপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

রহনপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখার আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) আয়োজিত অনুষ্ঠানটি রহনপুর আল মিজান সুপার মার্কেটের একটি চাইনিজ হোটেলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর ইমামুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল ও সাবেক উপজেলা আমীর শাহ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাব্লু,উপজেলা সেক্রেটারি মাওলানা মসিউর রহমান, পৌর সেক্রেটারি মানিক রায়হান, ছাত্র শিবিরের পূর্ব জেলা সেক্রেটারি আব্দুল্লাহ প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ইয়াহিয়া খান রুবেল, আব্দুল্লাহ আল মামুন নাহিদ, নুর মোহাম্মদ, সামিরুল ইসলাম, শাহীন আলম। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং নৈশ ভোজের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।