শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

WP Import ১৩ মার্চ ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৩ মার্চ ২০২৫ ০৪:০৭ অপরাহ্ন
গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, গোমস্তাপুর থানার এস আই গৌরাঙ্গ রায়, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।