শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

WP Import ১১ মার্চ ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১১ মার্চ ২০২৫ ০৩:১৮ অপরাহ্ন
গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচাই ক্ষয়ক্ষতি শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহাড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিন প্রমুখ।