শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

WP Import ০৮ মার্চ ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৮ মার্চ ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলা প্রাশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, উপজেলা হিসাব রক্ষন অফিসার আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, ইউপি সদস্য জাহানারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মুক্তারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের এডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা প্রমুখ। এছাড়া ব্র্যাক বিডিবি, ও ডাসকো ফাউন্ডেশন দিবসটি উদযাপন করে।