শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৭

গোমস্তাপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ॥ আহত-১১

WP Import ১১ জুন ২০২৫ ০৬:০০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১১ জুন ২০২৫ ০৬:০০ অপরাহ্ন
গোমস্তাপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ॥ আহত-১১
গোমস্তাপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ॥ আহত-১১

গোমস্তাপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ॥ আহত-১১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বিষ্ণু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহত বৃদ্ধের ১১ জন আত্মীয় স্বজন আহত হয়েছে। সোমবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, ওই ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সাথে নিহত বিষুর মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সকালে স্থানীয় একটি ঈদগাহে শিশু-কিশোররা খেলাধুলা করার সময় আমগাছের আম পড়ে যাওয়ায় ওই ব্যক্তি তাদের শাসন করায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।