বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

আ’লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি’র সংবাদ সম্মেলন

WP Import ০৯ মে ২০২৫ ০৬:০০ অপরাহ্ন ঢাকা
WP Import ০৯ মে ২০২৫ ০৬:০০ অপরাহ্ন

আ’লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপি’র সংবাদ সম্মেলন

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই সংবাদ সম্মেলন হয়। আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সকাল আটটার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী যমুনার সামনে উপস্থিত হন। রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বাদ জুমা বড় জমায়েত হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে। এতে দল মত নির্বিশেষে সবাই অংশ নেন। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে এই জমায়েতের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত বলেন, ‘সার্ক ফোয়ারার সামনে মঞ্চ জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবেন কারা আওয়ামীলীগ নিষিদ্ধ চায়।’