বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

WP Import ০৬ মে ২০২৫ ০৫:০৩ অপরাহ্ন ঢাকা
WP Import ০৬ মে ২০২৫ ০৫:০৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নবম শ্রেণির তিন ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন। মৃতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। ওসি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় চরটেকী নামাপাড়া এলাকায় পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই তিন ছাত্রী। এসময় ঝড়ের সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুতর আহত হয় তিনজন। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আহত বর্ষাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।