বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

ঢাকায় বিআরটিসি বাসে আগুন

WP Import ২০ নভেম্বর ২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন ঢাকা
WP Import ২০ নভেম্বর ২০২৩ ০৫:৪৬ অপরাহ্ন

ঢাকায় বিআরটিসি বাসে আগুন

ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন দুপুরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বরে আবারও বিআরটিসি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। এদিকে, রোববার থেকে সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।