শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত

WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন জয়পুরহাট
WP Import ২৯ এপ্রিল ২০২৩ ০৬:০৭ অপরাহ্ন
জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত
জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত

জয়পুরহাটে যাত্রীবাহি বাস উল্টে ২৯ জন যাত্রী আহত

জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় রাস্তার উপরে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী। শুক্রবার ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহি বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপরেই উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন। স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।