শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন রাজশাহী
রাজশাহী প্রতিনিধি ১৮ মে ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন

 রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যাযের নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধন হয়েছে। আঞ্চলিক পর্যাযের ফুটবল খেলায় স্বাগতিক রাজশাহী জেলা ও বগুড়া জেলা ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বগুড়া জেলা ৪-২ গোলে স্বাগতিক জেলাকে হারায়। রোববার (১৭ মে) জাতীয় পতাকা বেলুন ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রনালয়ের ভুমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলার উন্নয়নের জন্য নতুন কুড়ি স্পোর্টস চালু করেছেন। এই খেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা দেশের সুনাম বয়ে আনবে ও মাদকমুক্ত সমাজ গড়তে সক্রিয় ভুমিকা পালন করতে পারবে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড.আ.ন.ম বজলুর রশীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার ) পিএইচডি, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনা (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)(যুগ্ম-সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্ম-সচিব) ড.চিত্রলেখা নাজনীন, পরিচালক (স্থানীয় সরকার) (যুগ্ম-সচিব) মোছাঃ তাছলিমা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, সাবেক জেলা ক্রীড়া অফিসার ওবাইদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া অফিসারগন ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। এদিকে, রাজশাহী তায়কোয়ান্ডো এসোসিয়েশনের জাতীয় কোচ মোঃ মিজান, সিফান ও মোঃ বুলুসহ তায়কোয়ান্ডো খেলোয়াড়গন রোববার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত অ্যাডহক কমিটির সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজাম ও সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানান ও তাদের অভিনন্দন জানান। সেই সাথে খেলাধুলা চলমান রাখার জন্য আহবান জানান তারা।