শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন রাজশাহী
রাজশাহী প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
রামেকে হাম উপসর্গে শিশুর মৃত্যু

 রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৫২ জনের। রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ১০ জন রোগী ভর্তি হয়েছে। তাই অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।