শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান

২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার এর সম্মেলন কক্ষে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


অনুষ্ঠানে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর হাতে সম্মাননা সনদ তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীগণ ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।