শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোদাগাড়ীতে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ৩৮৯৮

গোদাগাড়ী প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ০৫:১২ অপরাহ্ন রাজশাহী
গোদাগাড়ী প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
গোদাগাড়ীতে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থী ৩৮৯৮

মঙ্গলবার থেকে শুরু হয়েছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এবছর গোদাগাড়ী উপজেলায় মোট ৩৮৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তার মধ্যে মাধ্যমিক ২৯৬০, কারিগরি ২৪৯জন, মাদরাসা ৬৮৯ জন। গোদাগাড়ী উপজেলার কাকনহাট ফাজিল মাদরাসা ও আই হাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, মাদরাসার শিক্ষার্থীরা কুরআন  মাজিদ ও তাজবীদ পরীক্ষা দিচ্ছে, অপর দিকে মাধ্যমিকের ছাত্রদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। উভয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। প্রতিটি হলে সিসি ক্যামেরা সেট করা হয়েছে। ফলে কেন্দ্র সচিব অফিস থেকেই কক্ষ নিয়ন্ত্রণ করতে পারছেন। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষজনক প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তবে, গোদাগাড়ীর মহিশালবাড়ী হযরত শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসার ছাত্রদের দেয়া হয়েছে কাকনহাট ফাজিল মাদরাসায়। অপরদিকে কাকনহাট ফাজিল মাদরাসার ছাত্রদের দেয়া হয়েছে মহিশালবাড়ী শাহ সুলতান (রহঃ) কামিল মাদরাসা কেন্দ্রে। এ দুটি কেন্দ্রের দুরুত্ব হলো প্রায় ২৩ কিলোমিটার। বরেন্দ্রের আঁকা-বাঁকা ২৩ কিলোমিটার পথ বেয়ে এত দূর গিয়ে পরীক্ষা দেয়াটা ছাত্রদের জন্য অনেক কষ্টের। এতে এই দুই কেন্দ্রের প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করতে দেখা গেছে। এছাড়াও এটা অনেক ব্যয় বহুলও বটে। মহিশালবাড়ী থেকে কাকনহাট যাতায়াত প্রতিদিন প্রায় ১০০ টাকা। এ ক্ষেত্রে একজন ছাত্রের পরীক্ষা দিতে যাতায়াত বাবদ খরচ হবে ১৫’শ থেকে ২ হাজার টাকা। এর মধ্যে অনেক গরিব ছাত্র আছে। এসব গরিব ছাত্রদের খরচ কে বহন করবে? প্রশ্ন এই দুই কেন্দ্রের পরীক্ষার্থীদের।