ভোলাহাটে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট বেলা টার দিকে এঘটনা ঘটে। ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের মতিউরের আড়াই বছর বয়সী শিশুপুত্র মোঃ রাজু এবং আতাবুরের ৪ বছর বয়সী শিশুপুত্র মোঃ নূর হোসেন রাজুর বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য গর্ত করা ছোট্ট ডোবায় খেলার এক পর্যায়ে সকলের অলক্ষ্যে পানিতে পড়ে ডুবে মারা যায়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।