শনিবার, আগস্ট ১৫, ২০২৭

ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ এক কারবারী আটক

নিজস্ব প্রতিনিধি ॥ ১৪ আগস্ট ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৪ আগস্ট ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন
ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ এক কারবারী আটক


চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সদস্যরা। আটককৃত কারবারী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা গ্রামের মো. জেন্টু আলীর ছেলে আজম আলী (৪১)। এসময় তার কাছ   থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার ঢোড়বোনা এলাকায় অভিযান পরিচালনা করে  মাদক ব্যবসায়ী আজম আলীর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় ডিএনসি পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।