শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

দর্পণ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ০৫:০০ অপরাহ্ন জাতীয়
দর্পণ ডেস্ক ২১ আগস্ট ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা নিবেদন এবং সূরা ফাতেহা পাঠ করেন। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।