শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিবগঞ্জ প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন
শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৯ আগষ্ট) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হচ্ছে, মো. বিশু (৩৩)। সে শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে। জেলা পুলিশ ২১ আগষ্ট শুক্রবার এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী মো. বিশুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১৬০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।